১০ জানুয়ারি কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের মিলন মেলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজারস্থ টেকনাফ ফোরামের বার্ষিক মিলন মেলা আগামী ১০ জানুয়ারি ২০২০ সালে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে ৩০নভেম্বর বিকালে কক্সবাজারে এক অভিজাত হোটেলে প্রস্তুতি অনুষ্ঠিত হয়।
কার্যনির্বাহী পরিষদ ও সাধারণ সদস্যরা উপস্হিত ছিলেন। সাধারণ সম্পাদক এডঃ আবু মুসা মুহাম্মদ এর সঞ্চালনায় কোরআন তেলাওয়াত করেন আব্দুর রহমান হাশেমী। শুভেচ্ছা বক্তব্য রাখেন সভাপতি অধ্যাপক সিরাজুল কবির।
উপস্থিত ছিলেন উপদেষ্টা মুক্তিযোদ্ধা আইয়ুব বাঙালী, এডঃ খালেক নেওয়াজ (এপিপি), বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আইয়ুব। ২৫ ডিসেম্বর’র মধ্যে সকল সদস্য ও ভর্তি ইচ্ছুক সদস্যদের মিলন মেলার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহিত হয়। মিলন মেলা বাস্তবায়নের জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়। মেলা সফল করার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।