মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ :
টেকনাফ মডেল থানার নির্মিত জামে মসজিদের ছাদ ঢালাই এর মধ্যে শুভ উদ্বোধন করলেন, টেকনাফ মডেল থানার সুযোগ্য অফিসার ইনচার্জ (ও’সি) রনজিত কুমার বড়–য়া।
১৯ আগষ্ট সকাল ৯ টায় দোয়ার মধ্য দিয়ে এ কাজ সম্পাদন শুরু হয়।
এসময় উপস্থিত ছিলেন টেকনাফ সদর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান, ব্যবসায়ী আলহাজ্ব আবুল কালাম, টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সাংবাদিক আবুল কালাম আজাদ, থানা মসজিদের খতিব মাওঃ আখতার হোসেন, ইমাম সাহেব, সহকারী ইমাম ও মোয়াজ্জিন মাওঃ মোঃ সেলিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এতে উপস্থিত ছিলেন।
পরে ও’সি রনজিত কুমার বড়–য়া থানা ডাইনিং রোমে শ্রমিকদের নিয়ে মধ্যহ্ন ভোজের আয়োজন করেন এবং তাদের সাথে ভোজে অংশ গ্রহণ করেন।
