টেকনাফ একটি বাড়ী একটি খামার প্রকল্পের অনিয়ম ও দুর্নীতিতে এমপি বদীর ক্ষোভ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

বিশেষ প্রতিনিধি, টেকনাফ :
ঋন বিতরণের সময় জনপ্রতিনিধি এবং সাংবাদিক নেই, এ কেমন ঋন বিতরণ। এ তথ্য জানা এবং সরকারের গৃহীত প্রকল্প সম্পর্কে সম্যক ধারণা এবং জনগণের দুরগড়ায় পৌছে দেয়া টেকনাফ উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্পের কর্মকর্তার দায়িত্ব থাকলেও তিনি শুধু একলানীতিতে চলছে। এ নিয়ে স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদী ক্ষোভ প্রকাশ করেন। গত ১১ জুন, সকাল ১১ টায় টেকনাফ উপজেলা একটি বাড়ী একটি খামার দপ্তরে উপকার ভোগীদের কাছে ১০ লাখ টাকা চেক হস্তান্তর কার্যক্রম শেষ করার পর উপজেলা চত্তরে জনতার ঢল দেখে সাংসদ এমপি বদী জানতে চাইলে তারা বলেন, আমরা একটি বাড়ী একটি খামারের ঋনের টাকার জন্য এসেছি। প্রত্যেক উপকার ভোগীদের মাথাপিছু ১০ হাজার থেকে উর্ধে ২০ হাজার টাকার চেক হস্তান্তর করে। এ অবস্থা জানার পর তিনি টেকনাফ উপজেলা একটি বাড়ী একটি খামার প্রকল্প টেকনাফ উপজেলা সমন্নয়কারী মোঃ সানাউল্লাকে প্রশ্ন করেন, প্রধানমন্ত্রীর নিজস্ব প্রকল্প একটি বাড়ী একটি খামার প্রকল্পে উপকার ভোগীদের মধ্যে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করছেন, তাতে কোন ব্যানার, সাংবাদিক ও জনপ্রতিনিধি নেই কেন? এর জবাব দিতে না পারায় তাতে এমপি বদী এর জন্য ক্ষোভ প্রকাশ করেছেন। এছাড়া এ দপ্তরের বিরুদ্ধে আরো অভিযোগ উঠেছে, উপকার ভোগীদের দেয়া ঋন থেকে মাথাপিছু ১/২ হাজার টাকা নিচ্ছে। ইতিপুর্বেও এ ঘটনা ঘটে আসছে। এ দপ্তরের একজন কর্মচারীর বিরুদ্ধে উপকার ভোগীদের মধ্যে একজন লিখিত অভিযোগ করেও কোন প্রতিকার পায়নি।