বিশেষ প্রতিবেদক : হোয়াইক্যং নয়াবাজারে এক যুবতী গলায় ফাঁস লাগিয়ে আত্নহনন করেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করলেও জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে এবং পুরো এলাকা জুড়ে চলছে তোলপাড়।
জানা যায়,গত ২১জুন বিকাল সাড়ে ৫টারদিকে উপজেলার হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়ার মিয়া হোছনের দত্তক নেওয়া মেয়ে নুর ফাতেমা (১৩) এর ঝুলন্ত মৃতদেহ একটি কক্ষ থেকে উদ্ধার করা হয়। এই ঘটনার খবর পেয়ে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল রিপোর্ট তৈরীর পর মৃতদেহ নিয়ে যায়। ২২জুন ভোরে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য কক্সবাজার মর্গে প্রেরণ করা হয়।
এই ব্যাপারে হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির আইসি এসআই মাহমুদুল হাসান জানান,গতকাল বিকেলে এক যুবতী আতœহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। আজ ভোরে মৃতদেহ পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এদিকে স্থানীয়দের দাবী,আত্নহননকারী যুবতী দত্তক নেওয়া মেয়ে। সৎ মায়ের সাথে তার মত বিরোধ এবং পাশর্^বর্তী জনৈক কামালের ছেলে সালমান নামে এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়েছিল। এখন ঐ ছেলের পরিবার অন্যত্র চলে গেলেও তার সাথে বিয়ে দিতে নানা প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। এই ধরনের আচরনে যুবতী চরম ক্ষুদ্ধ এবং অপমানিত হয়ে আতœহত্যার পথ বেচে নেয় বলে ধারণা করা হচ্ছে।
এই ব্যাপারে অভিযুক্ত প্রেমিক সালমানের বক্তব্য চানতে চেয়ে একাধিক বার চেষ্টা করে তাকে না পাওয়ায় তার কোন মতামত পাওয়া যায়নি। ###
