টেকনাফ বাহারছড়া ১০ টাকার চাউলে অনিয়ম ; মূল লিষ্টে ক্রস দিয়ে ৭৬ জনের চাউলে দুর্নীতি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আজিজ উল্লাহ:করোনা মহামারীতে সবাই ঘরবন্দী, কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধে সারাদেশে চলছে লকডাউনসহ হোম কোয়ারান্টাইন।করোনা ভাইরাস সংক্রমণ ছড়িয়ে পড়া রোধ করতে নাগরিকদের অপ্রয়োজনীয় বাড়ি থেকে বের না হতে সরকার নিষেধাজ্ঞা আরোপ করেছ।এই জন্য সরকার নাগরিকদের সুবিধার্তে ১০ টাকা দামের চাউল বিতরণ কর্মসূচি বাস্তবায়নে কন্ট্রোলের চাউল বিতরণ করছেন।

তারাই ধারাবাহিকতায় টেকনাফ বাহারছড়াও সরকারি ১০ টাকা দামের চাউল বিতরণ করা হচ্ছে কিন্তু শুরুতেই অনিয়মের অভিযোগ করেছে লিষ্টভূক্ত অনেক ভুক্তভোগী। এর মধ্যে উত্তর শিলখালী ৩ নং ওয়ার্ডে ২২০ জনের মধ্যে ৭৬ জনের চাউল আত্মসাৎ করা হয়েছে।উপজেলা থেকে লিষ্টেট হয়ে আসা কন্ট্রোলের মূল লিষ্টের ৭৬ জনের নামের পাশে ক্রস দেওয়া হয়েছে।যার কারণে চাউলের ডিলারে গিয়ে তারা ফিরে এসেছে তারা।

ক্রস দেওয়ার কারণে যে ৭৬ জন চাউল পায়নি তাদের মধ্যে আব্দুর রহমান,ইসহাক আহমদ,রুজিনা আক্তার, নুরজান বেগমসহ অনেক ভুক্তভোগী জানান,তারা তাদের লিষ্ট থাকা সত্বেও চাউল পায়নি তারা গরীব অসহায় মানুষ খুবই কষ্টে দিনাতিপাত করছে কাউকে অভিযোগও করতে পারছে না।এর মধ্যে নুরজাহান বেগম আরো অভিযোগ করে বলেন, ১,২,৩ নং ওয়ার্ডের মহিলা মেম্বার তার আত্মীয় স্বজন এবং পছন্দের ব্যক্তিদের থেকে কিছু টাকার বিনিময়ে দেখে দেখে বিভিন্ন এনজিও সংস্থার সহায়তাসহ সরকারি বিভিন্ন অনুদান শুধু তাদের দেয়।

৩নং ওয়ার্ডে ইউপি সদস্য মোঃ সোনালী বলেন,” উপজেলা থেকে আসা লিষ্টে উত্তর শিলখালী ৩ নং ওয়ার্ডে ২২০ জন ১০ টাকা দামের কন্ট্রোলের চাউল পাওয়ার কথা সেখানে যে ৭৬ জনের নামের পাশে ক্রস দেওয়া হয়েছে তার বিষয়ে আমি অবগত নয়”

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ৫নং বাহারছড়া ইউনিয়ন পরিষদ থেকে যে লিষ্ট দেওয়া হয়েছে তা পাঠানো হয়েছে।ইউএনও অফিস থেকে কারো নামে ক্রস দেওয়া হয়নি।কারা লিষ্টে ক্রস দিয়ে অনিয়ম করছে তাদের ব্যাপারে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।