(ফলোআপ) :- টেকনাফ বাহারছড়া পাহাড় হতে অপহৃত ৭জন উদ্ধার ; জিজ্ঞাসাবাদে পুলিশী হেফাজতে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের উপকূলীয় বাহারছড়া হতে স্বশস্ত্র দূবৃর্ত্তদলের হাতে অপহৃত ৭জনকে যৌথ অভিযানে পাহাড়ি ছড়া হতে উদ্ধার করে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে।

জানা যায়, ১৭মার্চ (শুক্রবার) বিকালের দিকে জেলা গোয়েন্দা পুলিশ, টেকনাফের বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশের বিশেষ দল এবং বাহারছড়া ইউপির প্যানেল চেয়ারম্যান হুমায়ুন কাদের চৌধুরীসহ স্থানীয় জনসাধারণ যৌথভাবে পাহাড়ে উদ্ধার অভিযানে যায়। অভিযানের এক পর্যায়ে গহীন পাহাড়ের মাঠপাড়া সংলগ্ন পাহাড়ি ছড়ায় অপহৃত জাফর আলমের ছেলে জানে আলম (৪৫), জাবেরুল ইসলাম (৩৫), বশির আহমদের পুত্র ফজল করিম (৩৮), ইসহাকের পুত্র গিয়াস উদ্দিন (১৯), হায়দর আলীর পুত্র রশিদ আলম (৩০), জাফর আলম (৩৯) ও নজির আহমদের পুত্র আরিফ উল্লাহ (২২) দের সন্ধান মেলে। রাত ৭টারদিকে তাদের উদ্ধার করে মাঠপাড়া হয়ে লোকালয়ে নিয়ে আসা হয়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের তদন্ত কর্মকর্তা মশিউর রহমান সংবাদকর্মীদের জানান,উক্ত পয়েন্ট দিয়ে বার বার অপহরণের ঘটনা সন্দেহজনক। কি কারণে একজন কলেজ ছাত্র পাহাড়ে গেল তা সহ পুরো ঘটনার রহস্য বের করার জন্য উদ্ধারকৃতদের প্রাথমিকভাবে পুলিশী হেফাজতে নেওয়া হয়েছে। ####