জেলা স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ডা: আজাদকে টেসাসের অভিনন্দন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : কক্সবাজার জেলা স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ডা: আজাদ মো: নূরুল হোসাইনকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন টেকনাফ সাংবাদিক সমিতির (টেসাস) প্রতিনিধি দল। ২৩ নভেম্বর জুমাবার সন্ধ্যায় হ্নীলাস্থ ডা: আজাদকে ফুলের তোড়া দিয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। টেসাসের পক্ষে ফুলের শুভেচ্ছা বিনিময় করেন টেকনাফ সাংবাদিক সমিতির যুগ্মসাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের টেকনাফ সংবাদদাতা জসিম উদ্দিন টিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ও দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার সংবাদদাতা সাদ্দাম হোসাইন। এ সময় ডা: আজাদ টেসাসের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, হ্নীলা-হোয়াইক্যংয়ের মানুষ এবং সাংবাদিকদের ভালবাসায় আমি সেবা দিয়ে যাচ্ছি। তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা এবং আন্তরিকপূর্ণ দোয়া কামনা করেন। প্রসঙ্গত: গত ১৬ নভেম্বর ২১ বিশিষ্ট কক্সবাজার জেলা স্বাধীনতা ডিপ্লোমা চিকিৎসক পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়। এতে ডা: আজাদ মো: নূরুল হোসাইন সভাপতি নির্বাচিত হয়েছেন। #