আজিজ উল্লাহ : টেকনাফের উপকূলীয় ইউনিয়ন বাহারছড়া তাফহিমুল কোরআন দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ব্যাপক কর্মসুচীর মাধ্যমে পালিত হয়েছে।
সকাল ৮টায় উক্ত মাদ্রাসার সুপার মৌঃ মোস্তাক আহমদ জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। এসময় সহকারী শিক্ষক মোঃ ইসমাইল, মাস্টার নাছির উদ্দীন, বড় মোস্তাক, মৌঃ বদিউল আলম, মৌঃ ইব্রাহিম খলিল,ইলিয়াস প্রমুখ উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে এক আনন্দ শোভাযাত্রা শেষে মাদ্রাসা মাঠে মিলিত হয়। এরপর নারী-পুরুষের বিভিন্ন ক্যাটাগরীতে নানা ইভেন্টে খেলাধূলা প্রতিযোগিতার আয়োজন করা হয়। বিকালে মাদ্রাসার সুপার মৌঃ মোস্তাক আহমদের সভাপতিত্বে পুরস্কার বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে মাদ্রাসা শিক্ষক ও অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের পর মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারীদের আত্নার শান্তি, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়
