টেকনাফ বাহারছড়ার ১,২,৩ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন নিলেন আরেফা আকতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : আগামী ২৩ শে ডিসেম্বর টেকনাফ উপজেলার ০৫ নং বাহারছড়া ইউনিয়নে স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে এলাকার সর্বস্তরের মানুষের ব্যাপক সমর্থন ও সহযোগিতা নিয়ে প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিচ্ছে আরেফা আকতার।

বাহারছড়া ইউপির সংরক্ষিত মহিলা আসনের ১,২ এবং ৩ নং ওয়ার্ডের জন্য তিনি আজ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
WhatsApp Image 2021 11 21 at 2.28.37 AM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
আরেফা আকতার অত্র ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আলম চৌধুরীর সুযোগ্য এবং সুশিক্ষিত কন্যা এবং উত্তর শিলখালী ৩ নাম্বার ওয়ার্ডের বিশিষ্ট আলেম মরহুম মওলানা এরশাদুর রহমানের পুত্রবধূ।

তিনি ১,২,৩ নং ওয়ার্ডের সবাইকে সালাম জানিয়েছেন এবং দোয়া ও সমর্থন চেয়েছেন।