বিজয় দিবস উপলক্ষে চকরিয়া জমজম হাসপাতালে সেবামাসের উদ্বোধন : চিকিৎসায় ডিসকাউন্ট প্যাকেজ ঘোষণা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক : দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান কক্সবাজারের চকরিয়া উপজেলার জমজম হাসপাতালে মহান বিজয় দিবস হিসেবে সেবামাস কর্মসুচির উদ্বোধন করা হয়েছে। এরই অংশ হিসেবে ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সবধরনের চিকিৎসা সেবায় প্যাকেজ ডিসকাউন্ট ঘোষণা করেছে হাসপাতাল কতৃপক্ষ।

এ উপলক্ষে শুক্রবার ১৬ ডিসেম্বর জমজম হাসপাতাল মিলনায়তনে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের পরিচালক ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক প্রধান প্রকৌশলী ( ভারপ্রাপ্ত) ইঞ্জিনিয়ার নূর হোসেন ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে সেবামাসের কর্মসুচি উদ্বোধন করেন।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো: গোলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ইঞ্জিনিয়ার নুর হোসেন মহান স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন । তিনি বলেন, দক্ষিণ চট্টগ্রামের অন্যতম বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান জমজম হাসপাতাল সুচিকিৎসার মাধ্যমে এতদাঞ্চের সর্বস্তরের মানুষের আস্থা অর্জন করেছে। মুলত সাধারণ মানুষের সেবার উদ্দেশ্য আমরা এই হাসপাতাল প্রতিষ্ঠা করেছি । দীর্ঘ ২৭ বছর ধরে এই হাসপাতাল কক্সবাজার ও দক্ষিণ চট্টগ্রামের মানুষকে নিরবিচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন । আমরা এই হাসপাতালকে আগামীতে বারডেম হাসপাতালের আদলে উচ্চ মানের আধুনিক হাসপাতাল করতে চাই । এইজন্য স্থানীয় সাংসদ, স্থানীয় জনপ্রতিনিধিসহ সর্বস্তরের জনগণের সহযোগিতা চাই।

তিনি বলেন, জমজম হাসপাতালে নিত্য নতুন যন্ত্রপাতি সংযোজনের মাধ্যমে উন্নত চিকিৎসা সেবাকে সহজলভ্য করে সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা সর্বদা সচেষ্ট ছিলাম, আছি, থাকবো। সুধী সমাবেশে আরো বক্তব্য রাখেন হাসপাতালের পরিচালক প্রশাসন মাওলানা আব্দুল করিম, হাসপাতালের সুপারিনটেনডেন্ট প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডাঃ মোঃ ফয়জুর রহমান, সাবেক পরিচালক আ.ন.ম শহিদুল ইসলাম, ম্যানেজার রফিক সিদ্দিকী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাসপাতালের পরিচালক অর্থ এহছানুল আনোয়ার ।

অনুষ্ঠানের সভাপতি ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম কবির বলেন, জমজম হাসপাতাল চকরিয়া জনপদে বেসরকারি পর্যায়ে সর্বপ্রথম প্রতিষ্ঠিত সর্ববৃহৎ প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠান। নিয়মিত এ হাসপাতালে ৩০/৩৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক রোগীদের মাঝে চিকিৎসা সেবা দিয়ে থাকেন। হাসপাতালের সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াও নির্ভুল রোগ নির্ণয়ের জন্য সিটি স্ক্যান, কিডনি ডায়ালাইসিস, উন্নত মানের পরীক্ষা – নিরীক্ষার সুযোগ রয়েছে। এসব সুযোগ সুবিধার কারনে এলাকার জনসাধারণকর ঢাকা – চট্টগ্রাম না গিয়ে সহজে ঘরের পাশে উন্নত চিকিৎসার নিশ্চিতা দিয়েছে জমজম হাসপাতাল।
এরই ফলশ্রুতিতে আমরা মহান বিজয় দিবস উপলক্ষে প্রতিবছরের মতো এবারও সর্বস্তরের জনগণের চিকিৎসা সেবার সুবিধার্থে ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত হাসপাতালে সেবা মাসের কর্মসুচি ঘোষণা করেছি।

তিনি বলেন, সেবামাসে জমজম হাসপাতালের সবধরনের চিকিৎসা সেবা তথা ডায়াবেটিস পরীক্ষা ৪০% ছাড়, প্যাথলজিতে ৩৫% ছাড়া, বিশেষজ্ঞ ডাক্তার ফি ৩০০ টাকা , ইনডোর বিল ১৫% – ২০% পর্যন্ত ডিসকাউন্ট ( ছাড়) দেওয়ার ঘোষণা করেছে কতৃপক্ষ। এ কর্মসুচির আওতায় ১৬ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত সর্বস্তরের রোগীরা চিকিৎসা সেবায় সুলভ মূল্যের সুফল পারবেন। গোলাম কবির আরও বলেন, সেবামাসের উদ্বোধনী অনুষ্ঠানে কক্সবাজার ১ ( চকরিয়া পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম উপস্থিত হবেন সম্মতি জানালেও মহান বিজয় দিবসে সরকারি কর্মসুচির ব্যস্ততা এবং শারীরিক ভাবে অসুস্থতার কারণে অংশ গ্রহণ করতে পারেনি। তবে সাংসদ জাফর আলম স্কাইপির মাধ্যমে দুঃখ প্রকাশ করেন । তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে জমজম হাসপাতালের সেবা মাসের সফলতা কামনা করে সেবা মাসের উদ্বোধন ঘোষণা করেন। ##