নাফ নদীতে ফের বিজিবি-বিজিপি যৌথ টহল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

১। অদ্য ২৭ মার্চ ২০১৮ তারিখ ০৯৫০ ঘটিকা হতে ১১২০ ঘটিকা পর্যন্ত ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ হ্নীলা বিওপির সুবেদার মোঃ আতাউর রহমান নেতৃত্বে ১২ সদস্যের একটি টহলদল ০২ টি স্পীড বোটযোগে এবং প্রতিপক্ষ নম্বর (৪) বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চ এর অধীনস্থ ঘধমধশঁৎধ ক্যাম্পের উণ ঞঁহ ঞঁহ এর নেতৃত্বে ১০ সদস্যের একটি টহলদল ০২ টি গানবোট যোগে বিআরএম-১১ হতে বিআরএম-১৫ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করা হয়। উভয় পক্ষের কমান্ডার ও টহল সদস্যগণ কুশলাদি বিনিময় শেষে উক্ত যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।

২। উল্লেখ্য যে, গত ০৫ মার্চ , ১৪ মার্চ এবং ২০ মার্চ ২০১৮ তারিখ অত্র ব্যাটালিয়নের অধীনস্থ শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি এবং দমদমিয়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপি এর সাথে তিনটি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।