টেকনাফ ফারিয়ার নতুন কমিটি গঠিত রাশেদ সভাপতি, মাহবুব সেক্রেটারি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

সংবাদ বিজ্ঞপ্তি :
টেকনাফ ফারিয়া এর নির্বাচন উপলক্ষে এক নির্বাচনী আলোচনা সভা টেকনাফ ফারিয়া প্রধান উপদেষ্টা আবু সুফিয়ানের সভাপতিত্বে স্থানীয় হাকিম আলী মার্কেটে অনুষ্ঠিত হয়, সভায় নির্বাচন পরিচালনা দায়িত্ব পালন করেন চট্টগ্রাম বিভাগীয় ফারিয়া সহসভাপতি নুরুল কবির এবং বিভাগীয় ফারিয়ার কার্যনির্বাহী সদস্য জামাল হোসাইন,পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন স্কয়ার ফার্মার সিনিয়র কলিগ খালেক সর্দার এবং জেনারেল ফার্মার সিনিয়র কলিগ মোহাম্মদ শাহীন। এছাড়া টেকনাফ ফারিয়ার সকল সদস্য উপস্তিত ছিলেন, সতস্ফুর্ত আলোচনা শেষে শরীফ ফার্মার মোহাম্মদ রাশেদ উদ্দিন কে সভাপতি, ড্রাগ ইন্টান্যাশনাল এর মোহাম্মদ মাহবুব কে সেক্রেটারি এবং এরিষ্টোফার্মার মো নাচির উল্লাহ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়। নির্বাচন শেষে বিজয়ী প্রতিনিধি গন বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়ার ১ম সহসভাপতি আবু সুফিয়ান এর সাথে শুভেচ্ছা বিনিময় করেন।