মুহাম্মদ জাহাঙ্গীর আলম : র্যাব-১৫ এর সদস্যরা প্রধান সড়কে অভিযান চালিয়ে পাচারকালে ৮হাজার ইয়াবাসহ দিল মোহাম্মদ নামে এক রোহিঙ্গা পাচারকারীকে আটক করেছে।
গত ২৯ জানুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টারদিকে কক্সবাজার র্যাব-১৫এর একটি চৌকষ আভিযানিক দল মাদক বহনের সংবাদ পেয়ে হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজ সংলগ্ন প্রধান সড়কে অবস্থান নেয়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে লেদা ২৬নং রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকের ১৩৮নং রোমের বাসিন্দা আবু তাহেরের পুত্র দিল মোহাম্মদ (৩৫) কে আটক করে। এরপর স্বাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে ৮হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী নিশ্চিত করেন। ###
