বাহারছড়া মেরিন ড্রাইভ হতে ইয়াবা ও মোটর সাইকেলসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ গতরাতে মেরিন ড্রাইভ সড়কে অভিযান চালিয়ে ইয়াবা ও মোটর সাইকেলসহ হোয়াইক্যং এলাকার এক যুবককে আটক করেছে।
সুত্র জানায়, গত ৩১ জানুয়ারী রাত সাড়ে ৯টারদিকে টেকনাফ উপকূলীয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তা লিয়াকত আলীর নেতৃত্বে একদল পুলিশ শাপলাপুর বাজারস্থ পুলিশ চেকপোস্টে তল্লাশী চালিয়ে ৫ হাজার ইয়াবা, মোটর সাইকেল (কক্সবাজার-ল-১১-৬৮২৫)সহ হোয়াইক্যং কুতুবদিয়া পাড়ার আব্দুল মান্নানের পুত্র মোঃ মিছবাহ (২৭) কে আটক করে।
এই অভিযানে ঘটনাস্থল হতে পালিয়ে যাওয়া জনৈক মোঃ আলীকে পলাতক আসামী করে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর ধৃত ব্যক্তিতে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ##