টেকনাফ প্রতিনিধি : টেকনাফ পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
বুধবার (১৭ নভেম্বর) দুপুর ১টার দিকে টেকনাফ উপজেলা নির্বাচন কর্মকর্তা বেদারুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন ৮ নং ওয়ার্ডের কৃষক লীগের সভাপতি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান প্রকাশ আমির সাহেব
এতে উপস্থিত ছিলেন, কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সৈয়দ হোসেন, লায়লা, মোহাম্মদ ইসমাইল, আব্দুর রশিদ, জাকের হোসেন, আবুল, হোসেন কাদের।
এসময় কাউন্সিলর প্রার্থী মনিরুজ্জামান সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, অসাম্প্রদায়িক রাজনীতি মুক্তিযুদ্ধের চেতনা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ বাস্তবায়নের জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে দৃঢ় প্রত্যয় নিয়ে আমি আসন্ন টেকনাফ পৌরসভার নির্বাচনে কাউন্সিলর প্রার্থী হিসেবে আজ (বুধলবার) মনোনয়ন ফরম সংগ্রহ করলাম।
আশা করি, প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ প্রদান করলে আমি এই মাধ্যম জালিয়া পাড়া তথা ৮নং ওয়ার্ডের সাধারণ জনগণের জন্য কাজ করে যাব। সকলের কাছে দোয়া চাই এবং আমাকে দ্বিতীয়বারের মতো আপনারা নির্বাচিত করলে আপনাদেরকে যেভাবে সেবা দিয়ে আসছি সেভাবে ইনশাল্লাহ আরও বেশি করে দেবো বলেই আশা করছি। ৮ নম্বর ওয়ার্ড বাসীর জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। ইনশাল্লাহ। আমি আপনাদের সেবায় নিয়োজিত থাকবো সবসময়।
