বার্তা পরিবেশক : হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের আওতায় ইউএনএইচসিআরের সহযোগিতায় কোডেকের ইপিআরসি প্রকল্প পরিচালিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ৭ম ব্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এতে ৫০জন প্রশিক্ষণার্থী অংশ-গ্রহণ করছে।

গত ৩১ জানুয়ারী সকাল ১১টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন কম্পিউটার কোর্স প্রশিক্ষণ কক্ষে ৭ম ব্যাচের প্রশিক্ষণ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা গুহাফা পরিচালক মাষ্টার কামাল আহমদের সভাপতিত্বে এবং কম্পিউটার প্রশিক্ষক ইঞ্জিনিয়ার এহসানুল করিম সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত হয়ে তথ্য-প্রযুক্তির গুরুত্ব এবং মানব কল্যানে ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,কোডেক কমিউনিটি টেকনোলজি একসেস সিটিএ প্রকল্পের কো-অর্ডিনেটর সোয়েব ছিদ্দিক,গুহাফা নির্বাহী পরিচালনা কমিটির সদস্য মমতাজুল ইসলাম মনু, মাষ্টার শাহ আলম, ফাউন্ডেশন মেডিকেল ডে-কেয়ার সেন্টারের চিকিৎসক জালাল উদ্দীন, মাও ফেরদৌস প্রমুখ।

উল্লেখ্য, প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ জামাল আহমদ প্রতিষ্ঠিত হ্নীলা গুহাফা প্রত্যন্ত এলাকার স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের পাশাপাশি আধুনিক তথ্য-প্রযুক্তির যুগে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্প চালু করেন। বর্তমানে বেসিক কম্পিউটার কোর্স এবং এডভান্সড কম্পিউটার কোর্স চালু করে। বর্তমান তথ্য-প্রযুক্তির যুগে এই প্রশিক্ষণের বিকল্প নেই। তাই হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন এলাকার ছাত্র-ছাত্রী, শিক্ষিত বেকার জনগোষ্ঠীকে মানব সম্পদে রূপান্তর করার লক্ষ্যে এই কর্মসূচী হতে নেয়। যুগের সাথে তাল মিলিয়ে মানব কল্যানে তথ্য-প্রযুক্তির বিকাশে আগ্রহীরা এই প্রশিক্ষণে অংশ নিতে পারেন। ###
