সিঙ্গাপুর গেলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : ‘ডিজিটাল স্ট্র্যাটেজিস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট’ শীর্ষক ইভেন্টে যোগ দিতে সিঙ্গাপুর গেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এ উদ্দেশে শনিবার (২৩নভেম্বর) রাতে তিনি ঢাকা ত্যাগ করেন।

‘ডিজিটাল স্ট্র্যাটেজিস অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং ফর পার্লামেন্ট’ শীর্ষক ইভেন্টটি আজ রোববার ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরে শুরু হবে।

স্পিকারকে বিদায় জানাতে সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. জাফর আহমেদ খানসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত ছিলেন।

সফর শেষে স্পিকার ২৮ নভেম্বর দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে।