প্রেস বিজ্ঞপ্তি : টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টাস সোসাইটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টাস সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক ফরহাদ আমিনের সঞ্চালনায় অনুষ্টিত হয়। এতে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টাস সোসাইটির উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সাধারণ স¤পাদক নুরুল করিম রাসেল, উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক যুগ্ন স¤পাদক নুরুল হক, উপদেষ্টা ও প্রেস ক্লাবের সাবেক তথ্য ও গবেষণা স¤পাদক আবদুল সালাম, উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সদস্য মোঃ রশিদ, সাংবাদিক জামাল উদ্দিন মেম্বার, মৌলানা মোঃ ইসলাম, টেকনাফ উপজেলা ক্রাইম রিপোর্টাস সোসাইটির সিঃ সহ-সভাপতি রাসেদ মাহমুদ রাসেল, যুগ্ন সম্পাদক জিয়াবুল হক প্রমূখ। উক্ত মতবিনিময় সভায় কর্মরত সংবাদকর্মী হাবিবুল ইসলাম হাবিবকে সাংগঠনিক সম্পাদক, শহিদুল্লাহকে কোষাধক্ষ্য, মোঃ আমিনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক ও শামসুদ্দীনকে সদস্য নির্বাচিত করা হয়। এসময় বক্তরা বলেন, আপোষহীন লেখনির মাধ্যমে সমাজের অপরাধ অসঙ্গতি দূরীকরণে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
