শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জেলা পরিষদের পক্ষ থেকে উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা ও বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম কোম্পানি বৌদ্ব ধর্মীয় গুরুদের মানবিক সহায়তা হিসেবে চাউল, ডাউল, আলু, লবন,চা পাতা, দুধ,চিনি,ও শাবান প্রদান করেন।
১০ এপ্রিল শুক্রবার বিকাল ৪টার সময় বাইশারী ইউনিয়ন পরিষদ কার্যলয়ে বাইশারীতে অবস্থিত বৌদ্ব বিহারের বৌদ্ব ধর্মীয় গুরুদের জেলা পরিষদ থেকে পাঠানো মানবিক সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাংহ্লা মার্মাও বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃআলম কোম্পানি।
উপজেলা ভাইস চেয়ারম্যান মংলা মার্মা বলেন করোনাভাইরাস প্রতিরোধে ধর্মীয় গুরুজনেরা বিহারে অবস্থান করছেন। জেলা পরিষদের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী গুলু প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন জেলা পরিষদ চেয়ারম্যান মহোদয় ও উপজেলা চেয়ারম্যান ভিডিও কলের মাধ্যমে ধর্মীয় নেতাদের সাথে করোনাভাইরাস সম্পর্কে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। যাতে এই দুর্যোগময় মুহুর্ত গুলু র কথা সকলকে জানিয়ে দেন এবং সবাই সচেতন থাকেন।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোঃ আলম বলেন আমি সব সময় আপনাদের পাশে আছি। যে কোন সমস্যায় আমি দ্রুত আপনাদের নিকট সাহায্য নিয়ে হাজির হব ইনশাআল্লাহ।
