টেকনাফে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ প্রতিনিধি।
টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার নবম শ্রেণীর ছাত্রী নুর বেগম গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে ওই এলাকার নুরুল আমিনের মেয়ে ও নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের নিয়মিত ছাত্রী। জানা গেছে, ২১ নভেম্বর মঙ্গলবার বিকেলে নিজ বাড়িতে সবার অজান্তে পিতা মাতার সাথে অভিমান করে নিজ বাড়িতে গলায় ওড়না জড়িয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। স্থানীয়দের ভাষ্য মতে, মেয়েটির পছন্দের ছেলেকে এড়িয়ে অপর একটি ছেলেকে বিয়ে দেওয়ার কথা বার্তা ঠিক হওয়ায় পিতামাতার সাথে অভিমান করে এই আত্মহত্যার ঘটনা ঘটে। তবে এব্যাপারে পিতা মাতার কোন বক্তব্য পাওয়া যায়নি। হোয়াইক্যং পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ জয়নাল আবেদীন সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে প্রয়োজনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।