মুহাম্মদ জাহাঙ্গীর আলম : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে ৭২ হাজার ২শ ৯০পিস ইয়াবা ও রোহিঙ্গাসহ ২জনকে আটক করেছে।
জানা যায়, ২০সেপ্টেম্বর সকাল পৌনে ১০টারদিকে র্যাব-৭, টেকনাফ ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল উপজেলার নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে নুর মোহাম্মদের স্ত্রী ইয়াসমিন আক্তার (৩৩) ও হ্নীলা জাদিমোরা রোহিঙ্গা বস্তির ডি-বøকের হামিদ হোছনের পুত্র মোহাম্মদ হাশিম(৩৫) কে আটক করে। তাদের কাছ থেকে ৭২ হাজার ২শ ৯০পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
