বার্তা পরিবেশক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটি উদ্যোগে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে একুশের প্রথম প্রহরে পূষ্পার্ঘ অর্পন করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন ক্রাইম রিপোর্টাস সোসাইটির উপদেষ্টা ও টেকনাফ প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক ও উপদেষ্টা নুরুল করিম রাসেল, কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ ক্রাইম রিপোর্টাস সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভূলু, সাধারণ সম্পাদক ফরহাদ আমিন, যুগ্ন সম্পাদক জিয়াবুল হক, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান, অর্থ সম্পাদক শহীদুল্লাহ, প্রচার সম্পাদক মোহাম্মদ আমিন, শামসুদ্দীন প্রমুখ ।
