লেদা রোহিঙ্গা বস্তিতে রান্না ঘরের আগুনে ১০ বাড়ি পুড়ে ছাঁই

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : লেদা রোহিঙ্গা বস্তিতে বসত-বাড়ির রান্না ঘরের আগুনে ১০টি বসত-বাড়ি পুড়ে ছাঁই হয়ে গেছে। উপজেলা নির্বাহী অফিসার ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা যায়, ২০ মার্চ সকাল সোয়া ১১টারদিকে উপজেলার লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির সি-১০ বøকের সালামের ভাড়া বাসায় অবস্থানকারী হোসেন জোহারের স্ত্রী ধলু বিবি রান্না ঘরের চুল্লী জালিয়ে জরুরী কাজে বাড়ির বাহিরে যায়। ফিরে আসতে আসতেই অগ্নিকান্ডের সুত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। ফায়ার ব্রিগেট আসার পূর্বে স্থানীয় রোহিঙ্গা ও জনসাধারণ লাইনের পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে মালামাল, নগদ টাকা ও খাদ্যদ্রব্যসহ ১০টি বাড়ি সম্পূর্ণ পুড়ে ছাঁই হয়ে যায় বলে লেদা বস্তির সাবেক মেম্বার মোঃ ইলিয়াছ নিশ্চিত করেন।
এই অগ্নি দূঘর্টনার খবর পেয়ে দুপুরেই ইউএনও মোঃ রবিউল হাসানের নেতৃত্বে আইওএম কর্মকর্তা, নিরাপত্তা বাহিনীর সদস্য, বিজিবি জওয়ানসহ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।