হ্নীলা পশ্চিম পানখালী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলা পশ্চিম পানখালী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

২৪মে বাদে আছর হ্নীলা পশ্চিম পানখালী ইসলামী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ইফতার মাহফিল সংগঠনের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হামিদ হোছেন হেভী। সাধারণ সম্পাদক মোহাম্মদ ঈসা খানের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও দানশীল,শিল্পপতি সিরাজুল মনোয়ার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হ্নীলা ইউপির ৪নং ওয়ার্ড মেম্বার হোছাইন আহমদ, বিশিষ্ট সমাজ সেবক তোফাইল আহমদ কোম্পানি , যুবনেতা ডাঃ নুর মোহাম্মদ, পানখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মাহমুদুর রহমান, মাস্টার এরশাদুর রহমান, মাস্টার নজির আহমদ এডভোকেড রশিদ আহমদ, বিশিষ্ট সংবাদিক, কবিও সাহিত্যক মাস্টার মুহাম্মদ ছলাহ উদ্দিন, শাকের আহমদ (এমএ) ও তারুন্যের প্রতিক মোঃআকিব ইতমাম।
এছাড়া উপস্হিত ছিলেন ছাবের খান, মোয়াজ্জেম হোছেনসহ অত্র এলাকার সর্বস্তরের জনসাধারণ। আলোচনা সভা শেষে সংগঠন, দেশ ও জাতির উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকলে ইফতারে মিলিত হয়।