: টেকনাফের ইয়াবা সুন্দরী হালিমা ইয়াবাসহ আটক এই শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি মেম্বার মো: আবদুল হামিদ। প্রকাশিত সংবাদে জানা যায় গত ২১ জুলাই শুক্রবার সকাল ৯টার দিকে বিজিবির হাতে টেকনাফের ইয়াবা সুন্দরী হালিমা নামে এক মহিলা আটক হয়েছে উখিয়া উপজেলার বিজিবি সদস্যদের হাতে।
সংবাদ সুত্রে জানা যায়, গত ২১ জুলাই সকাল ৯ টার দিকে মরিচ্যা যৌথ চেকপোস্টে কক্সবাজারগামী যাত্রীবাহী সী লাইন সার্ভিস নামে একটি বাস তল্লাশী করে ৭ হাজার ৯ শ পিস ইয়াবাসহ তাকে আটক করে বিজিবি সদস্যরা। এই অভিযানে আটককৃত ইয়াবা পাচারকারী এই মহিলা টেকনাফ সদর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হামিদের স্ত্রী বলে পরিচয় দেয়। সেই তথ্যের ভিত্তিতে সংবাদকর্মীরা কক্সবাজার থেকে প্রকাশিত কয়েকটি পত্রিকা ও বিভিন্ন অনলাইনে তার স্বামী হিসাবে আমার নামটিও প্রকাশিত হয়। অথচ এই ইয়াবা পাচারকারী মহিলা হালিমার সাথে দীর্ঘ ৭ মাস আগে ইয়াবা পাচারসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ডে লিপ্ত থাকার প্রমান পাওয়ার পর তালাকের মাধ্যমে পারিবারিক সম্পর্ক বিচ্ছেদ করা হয়। তার সাথে পারিবারিক সম্পর্ক ও বিচ্ছেদ হওয়ার ঘটনাটি এলাকার জনপ্রতিনিধিসহ গন্যমান্য ব্যক্তিবর্গরা সবাই অবগত আছেন। অথচ দীর্ঘ ৭ মাস পর সে ইয়াবাসহ আটক হওয়ার পর প্রকাশিত সংবাদে আমার নাম তার স্বামী হিসাবে উল্লেখ্য করায় আমি বিস্মিত হয়েছি। তার সাথে সম্পর্ক তো দুরের কথা মাদক পাচারের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে এলাকার মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই অবৈধ মাদক পাচার প্রতিরোধ করার জন্য। তাই আমি আইন শৃংখলা বাহিনীর সদস্য ও সাংবাদিক ভাইদের উদ্দ্যোশে বলতে চাই মুলত আমি একজন জনপ্রতিনিধি ও সমাজ সেবক গত ইউপি নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জনগন আমাকে ইউপি সদস্য নির্বাচিত করে। আমার জন সমর্থনের অগ্রগতি দেখে এলাকার কিছু কুচক্রীমহল ও আমার প্রতিপক্ষরা ইয়াবা পাচারকারী হালিমার সাথে যোগাযোগ রেখে আমার বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। এছাড়া ইয়াবা ব্যবসায়ীর তালিকায় নাম থাকার বিষয়টিও সঠিক নই, তাই আমি উক্ত সংবাদে আমার নাম প্রকাশি হওয়ায় কাউকে বিচলিত না হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষন করছি আগামীতে আমার নাম তার স্বামী হিসাবে উল্লেখ না করার জন্য অনুরোধ জানাচ্ছি।
প্রতিবাদকারী
মো: আবদুল হামিদ মেম্বার
৫নং ওয়ার্ড টেকনাফ সদর ইউনিয়ন।
