টেকনাফ ও চাঁদপুরে ৭লাখ ইয়াবা ও সোয়া ২১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ ও চাঁদপুরে কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে ৭লাখ ইয়াবা ও সোয়া ২১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ করেছে।
জানা যায়,২৬জুলাই মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থলবন্দরের নিকটবর্তী নাফনদীর জাইল্যারদ্বীপে বিশেষ অভিযান চালিয়ে একটি কাঠের বোটকে ধাওয়া করে। এসময় বোটের লোকজন বোটটি কিনারায় ফেলে পালিয়ে যায়। পরে ভাসমান বোটটি জব্দ করে তল্লাশী চালিয়ে ৭লক্ষ ইয়াবা পাওয়া যায়। এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বোট ও ইয়াবা টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও গত ২৫জুলাই সন্ধ্যায় চাঁদপুর জেলা সদর থানার বালিয়া গ্রামে একটি গোডাউন তল্লাশী করে ২১ লক্ষ ২৫ হাজার মিটার নতুন কারেন্ট জাল জব্দ করা হয়। এসময় এই জালের উৎপাদনকারী অথবা গোডাউনজাতকারী কাউকে পাওয়া যায়নি। মাদকবিরোধী অভিযান ও দেশের মৎস্য উৎপাদন বৃদ্ধিতে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।