হ্নীলা-হোয়াইক্যংয়ে ৫১৮৬ পরিবারে কীটনাশকযুক্ত মশারী বিতরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

জসিম উদ্দিন টিপু: টেকনাফে ম্যালেরিয়া জীবানু বিদ্যমান উত্তরাঞ্চলে হ্নীলা-হোয়াইক্যং ইউনিয়নে গ্লোবাল ফান্ডের অর্থায়নে ব্র্যাকের সহায়তায় এবং একলাবের বাস্তবায়নে কীটনাশকযুক্ত মশারী বিতরণ করা হয়েছে।
১৩ এপ্রিল সকাল সোয়া ১০টায় উপজেলার হ্নীলা এফডিএসআর কার্যালয়ে টেকনাফের উত্তরাঞ্চল তথা হ্নীলা-হোয়াইক্যংয়ের ২৭টি গ্রামের ৫১৮৬টি পরিবারের মধ্যে কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ অনুষ্ঠান ফরিদুল আলম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। একলাবের উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকারের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা ফেরদৌস আহমদ জমিরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ শংকর চন্দ্র দেবনাথ, জমিরিয়া দারুল কোরআন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ ফরিদুল আলম নূরী। এছাড়া উপস্থিত ছিলেন বশির আহমদ মেম্বার ও উন্নয়নকর্মী মুহাম্মদ গিয়াস উদ্দিনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রধান অতিথি দিক-নির্দেশনামুলক বক্তব্য শেষে ৫১৮৬টি পরিবারের মধ্যে ১২ হাজার কীটনাশকযুক্ত দীর্ঘস্থায়ী মশারী বিতরণ কার্য্যক্রমের উদ্বোধন করেন।