কায়সার হামিদ মানিক : উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ২০০৫ সালের এসএসসি ব্যাচের বনভোজন সম্পন্ন হয়েছে। পূর্ব নির্ধারিত কর্মসূচী হিসেবে ইনানী সী-বিচের পাশে অবস্থিত আন্তর্জাতিক মানের হোটেল রয়েল টিউলিপে গত শুক্রবার সকাল সাড়ে ১০ টারদিকে ২০০৫ সালের এসএসসি ব্যাচের মধ্যে অংশগ্রহণ করেন, কায়সার হামিদ মানিক, হুমায়ুন কবির রুবেল, আল আমিন,১ মোঃ ইসমাইল,২ মোঃ ইসমাইল,আরমান খান জয়,মোঃ ইদ্রিস খান,সনেট বড়ুয়া,হিমু বড়ুয়া, মুবিনুল ইসলাম অপু,সরওয়ার রানা,মাহমুদুল হক,মুস্তাফিজুর রহমান মানিক,রিদুয়ানুল রহমান,বাপ্পি,মনির ইকবাল,তৌহিদুল ইসলাম, বোরহান উদ্দিন,হুমায়রা সুলতানা,আয়েশা সিদ্দিকা আশা,মরজিনা আক্তার,নাসিমা আক্তার,সুবর্ণা বড়ুয়া প্রমূখ উপস্থিত হয়ে কেউ স্ত্রী সন্তানের সাথে সেলফি তুলতে ব্যস্ত, কেউ আবার সুইমিং পুলে গোসল করতে ব্যস্ত, কেউ আবার বান্ধবীদের সাথে পুরনো স্মৃতি নিয়ে গল্প গুজবে ব্যস্ত। দুপুরে সবাই এক সাথে খাওয়ার পর আবারো ফেলে আসা দিনগুলোর আনন্দে মেতে উঠে। এই ব্যাচের বন্ধুদের সিদ্ধান্ত হয় যে, প্রতি বছর সবাই মিলিত হয়ে বনভোজন ও আনন্দ ভ্রমণের পাশাপাশি নিজেদের সম্পর্ক ধরে রাখার।
বিকেল সাড়ে ৪ টারদিকে সবাই দলবদ্ধ হয়ে কপি পানের জন্য হোটেল মারমেইড যাত্রা । সেখানে আনন্দ উল্লাসে কফি পানের পর সকল বন্ধুদের মধ্যে শুরু হয় বিদায়ের পালা। এরপর সেখানে থেকে গাড়ি যোগে যে যার গন্তব্যে ফিরে যায়। বনভোজনের দায়িত্নে ছিলেন সাইফুল সিকদার, শাহ আমিন চৌধুরী, রবিউল হাসান রবিন, মোঃজাহাঙ্গীর।
