টেকনাফ এ মারোত এর শোকসভা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : মানসিক রোগীদের তহবিল (মারোত) এর সদস্য আনোয়ার ছাদেক ঈদ পরনর্তী নৌকাডুবিতে অকালমৃত্যুতে এক শোকসভা মারোত কেন্দ্রীয় কমিটি র সভাপতি আবু সুফিয়ান এর সভাপতিত্বে অনুষ্টিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন অধ্যাপক সন্তোষ কুমার শীল। মারোত সেক্রেটারি রাজু পালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন রাহিদ আলম, মেহেদি হাসান, রেজাউল আলম, মোবারক হোসেন,মো: রফিক, মো একরাম এবং আয়ুব আলী সওদাগর প্রমুখ।
সভায় বক্তাগন মরহুমের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।