হ্নীলা ৬নং ওয়ার্ড ছাত্রলীগের নবনির্বাচিত নেতৃবৃন্দের হ্নীলা ইউপি চেয়ারম্যানের সাথে সৌজন্য স্বাক্ষাত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ৬নং ওয়ার্ড শাখার নবনির্বাচিত নেতৃবৃন্দ হ্নীলা ইউপি চেয়ারম্যানের সাথে সৌজন্য স্বাক্ষাত করে কৌশল বিনিময় করেছেন।

৯ নভেম্বর বিকাল ৫টায় দরগাহ নাফ ফিলিং ষ্টেশনস্থ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ৬নং ওয়ার্ড শাখার নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম শারেক, সাধারণ সম্পাদক মোহাম্মদ কহিন ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুসার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হ্নীলা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান ও তারুণ্যের অহংকার রাশেদ মাহমুদ আলীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা এবং অভিনন্দন জানান। ফুলেল সংবর্ধনার জবাবে রাশেদ মাহমুদ আলী বলেন, প্রত্যন্ত এলাকায় তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মী এবং ভোটার বৃদ্ধি করতে হলে ছাত্র ও যুব সমাজকে মূল দলের প্রতি আসক্ত করতে হবে। শুধুমাত্র গ্রামে-গঞ্জে ছড়িয়ে থাকা ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ কর্মীরা এই গুরু দায়িত্ব পালন করতে পারে। দলীয় কোন্দলের তুচ্ছ বিষয়কে এড়িয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার আহবান জানান।

উল্লেখ্য, গত ৮ নভেম্বর হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রফিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৬নং ওয়ার্ড কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় সাংগঠনিক কার্য্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে সাইফুল ইসলাম শারেক সভাপতি, মোহাম্মদ কহিন সাধারণ সম্পাদক ও মোহাম্মদ মুসাকে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ৬নং ওয়ার্ড শাখার কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদন দেওয়া হয়। ###