বিশেষ প্রতিবেদক : আসন্ন টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাচাই করণের লক্ষ্যে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের মুলতবীকৃত সভা চলছে।
১লা ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৩টায় উপজেলার হ্নীলা হাইস্কুল হল মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুল বশরের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আলহাজ্ব আব্দুর রহমান বদি। অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাফর আহমদ, জেলা আওয়ামী লীগ নেতা এইচএম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আলহাজ্ব আনোয়ার মিয়া এবং যুগ্নসম্পাদক সেলিম সিকদার।
উপজেলা, পৌরসভা, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ নেতৃবৃন্দ আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় নৌকা প্রতীকের প্রার্থী বাচাই করবেন। আলোচনায় অনেক প্রার্থীর নাম থাকলে কোন কোন ভাগ্যবান নেতার নাম কেন্দ্রে প্রেরণ করা হচ্ছে সেই অপেক্ষায় টেকনাফবাসী।
