নিজস্ব প্রতিনিধি, টেকনাফ :
টেকনাফে সাড়ে ১৩ লাখ টাকা মূল্যের ২৭০০ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)।
ধৃত যুবক হচ্ছে টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো. নুর আলম(৩০)।
র্যাব ১৫ এর একটি টীম শুক্রবার সন্ধা ৬টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকায় অভিযান চালিয়ে জনৈক আব্দুল হকের বসত বাড়ি থেকে তাকে আটক করেন।
র্যাব ১৫ এর মিডিয়া কর্মকর্তা সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা ক্রয় বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি শপিং ব্যাগের ভিতর থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়। ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে নাইট্যংপাড়া এলাকার বাসিন্দারা জানিয়েছেন, ধৃত যুবকটিকে এলাকায় কেউ চিনতে পারছেন না। নাইট্যংপাড়া এলাকার ঠিকানা ব্যবহার করলেও সে রোহিঙ্গা হতে পারে বলে ধারনা তাদের।
