হ্নীলা পানখালী হতে ২০হাজার ইয়াবা উদ্ধার ; ভদ্রতার আড়ালের কারবারীদের মুখোশ উম্মোচন কবে?

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

হুমায়ূন রশিদ : হ্নীলায় বিজিবি জওয়ানেরা পানখালী এলাকায় অভিযান চালিয়ে ২০হাজার পিস ইয়াবা জব্দ করেছে। এই ঘটনার পর ভদ্রতার মুখোশের আড়ালে থাকা ইয়াবা কারবারীরা আইনের আওতায় না আসায় জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
সুত্র জানায়,২৪ নভেম্বর রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হ্নীলা বিওপির বিশেষ একটি টহল দল মাদক পাচারের সংবাদ পেয়ে হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমে অবস্থান নেয়। কিছুক্ষণ পর দুইজন ব্যক্তি একটি পলিথিনের পুটলা নিয়ে প্রধান সড়কে সরবরাহ দিতে আসার সময় বিজিবি জওয়ানেরা চ্যালেঞ্জ করলে পুটলাটি ফেলে পাশর্^বর্তী গ্রামে পালিয়ে যায়। তাই দীর্ঘক্ষণ অভিযান চালিয়েও কাউকে আটক করা সম্ভব হয়নি। পুটলাটি ব্যাটালিয়ন সদরে নিয়ে গণনা করে ২০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) জানান,এই ঘটনায় সম্পৃক্তদের বের করার জন্য গোয়েন্দা কার্য্যক্রম চলছে এবং জব্দকৃত ইয়াবা পরবর্তীতে উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।
এদিকে স্থানীয় সুত্রের দাবী, উক্ত এলাকায় দীর্ঘদিন ধরে ভদ্রতার মুখোশের আড়ালে থাকা ১০/২০জনের একাধিক গ্রুপ মাদক পাচারে সক্রিয় রয়েছে। তারা কতিপয় রাজনৈতিক নেতা এবং প্রভাবশালী চক্রের ছত্রছায়ায় থাকায় এসব চক্রের সদস্যরা স্থানীয় বেকার যুব সমাজকে নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে মাদক ও স্বর্ণের বারের ব্যবসা চালিয়ে আসছে। তাদের দ্রæত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছে সচেতনমহল। ###