টেকনাফ পৌরসভার ১৯ কোটি ৭৬ লাখ ২০ হাজার ১৭৭ টাকার বাজেট ঘোষনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মুহাম্মদ জুবাইর, টেকনাফ : টেকনাফ পৌরসভার ২০১৮-১৯ সালের ১৯ কোটি ৭৬ লাখ ২০ হাজার ১৭৭ টাকার বাজেট ঘোষনা করেছেন পৌরমেয়র হাজী মো. ইসলাম। ৬ আগস্ট বেলা ৩টায় পৌরসভা মিলনায়তনে সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ বাজেট পেশ করেন। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) রাজু আহমদ, পৌর আওয়ামীলীগ সা: সম্পাদক মো. আলম বাহাদুর, প্যানেল মেয়র ২ আব্দুল্লাহ মনির, প্যানেল মেয়র-৩ কহিনুর আক্তার, পৌর সচিব মহিউদ্দিন ফয়েজী, সমাজ সেবক আব্দুল গফুর শরীফ, অব: শিক্ষক মং উইন মিলছ (মগ স্যার) সহ পৌর কাউন্সিলর ও প্রিন্ট, ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাতে ৫ কোটি ১৬ লাখ ২০ হাজার ১শত ৭৭ টাকা, উন্নয়ন খাতে ১৪কোটি ৬০ লক্ষ টাকা এবং সার্বিক বাজেট উদ্ধৃত্ত ১ কোটি ৫ লক্ষ ৫৬ হাজার ৪শত ৫৯ টাকা নির্ধারন করা হয়েছে।

এসময় টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম বলেন, আমি মেয়র নয়, আমি জনগনের সেবক। এই পৌরসভাকে প্রথম শ্রেণীর পৌরসভায় রুপান্তর করতে সকলের সম্মিলিত সহযোগিতা চাই।জীবনের শেষ বেলায় এসে জনসাধারনের সার্বিক উন্নয়নের মাধ্যমে ইহকালীন শান্তি ওপরকালে মুক্তি চাই। এ উদ্দেশ্যে নিয়েই আমি এ পৌর চেয়ারে বসেছি। আপনাদের সহযোগিতা ব্যতীত পৌরসভার উন্নয়ন আশা করা যায়না। আইনের কাছে সবাই সমান, সকলকে রাষ্ট্রীয় আইন মেনে চলতে হবে। বাংলাদেশে ৩৬০টি পৌরসভার মধ্যে টেকনাফ পৌরসভার গুরুত্ব অপরিসীম। সীমান্ত শহর টেকনাফ একটি পর্যটন এলাকা এবং পৌরসভাকে দেশের একটি মডেল পৌরসভায় রূপার করতে আমার স্বপ্ন রয়েছে। তাই এ স্বপ্ন বাস্তবায়নে পৌরবাসীকে এগিয়ে আসতে হবে।

বাজেট ঘোষনা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। পৌরসভার প্রধান সহকারী মোরশেদুল ইসলামের পরিচালনায় আয় ও ব্যায়ের বাজেট বিস্তারিত পাঠ করেন, টেকনাফ পৌরসভার সচিব মুহাম্মদ মহিউদ্দিন ফয়েজী।