টেকনাফে সাতকানিয়ার এক মাদক কারবারী ইয়াবা ও মিনি ট্রাকসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফে বিজিবি জওয়ানেরা চেকপোস্টে তল্লাশী চালিয়ে ইয়াবা ও মিনি ট্রাকসহ সাতকানিয়ার এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, গত ২৪ আগষ্ট রাত সাড়ে ৮টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের বাহারছড়া হাজম পাড়া অস্থায়ী চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি মিনি ট্রাক (চট্টমেট্টো-ন-১১-৬৭২৬) তল্লাশী করে গাড়ির সামনের দরজায় অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ১০হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এসময় মাদক বহনে ব্যবহৃত মিনি ট্রাকটি জব্দ করে চালক সাতকানিয়ার কেরানী হাট কেউছিয়ার মৃত জহিরুল ইসলামের পুত্র মোঃ শফিউল আলম (২৪) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত মাদক ও মিনি ট্রাকসহ ধৃত মাদক কারবারীকে নিয়মিত মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান (পিএসসি) নিশ্চিত করেন। ###