হোয়াইক্যং খারাংখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃ-ত্যু

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

শহীদ উল্লাহ : টেকনাফের হোয়াইক্যং খারাংখালী স্টেশনে ক্যাবল অপারেটিং লাইন ( ডিস লাইন ) মেরামতকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

১৫জুলাই (সোমবার) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউপির খারাংখালীর নাছর পাড়ায় আব্দুল মুবিনের বাড়ির পাশে ডিস ও ওয়াইফাই সংযোগ দিতে গাছে উঠে কাঞ্জর পাড়ার বাদশা মিয়ার পুত্র হাবিব উল্লাহ ওরফে জাহাঙ্গীর (১৮)। অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগের তারে শর্ট সার্কিটে লেগে বিকট শব্দের পর সে অজ্ঞান হয়ে পড়ে গিয়ে গাছের মাঝপথে আটকে যায়। এসময় ঘটনাস্থলে উপস্থিত সহকর্মী সাইমুন মই দিয়ে তাকে নিচে নামিয়ে আনার পর চিকিৎসার জন্য গয়ালমারা এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক মোঃ শামীম হোসেন জানান, আইনী প্রক্রিয়া শেষে মৃতের লাশ নিজের বাড়িতে রয়েছে এবং দাফনের প্রস্তুতি চলছে। ###