সেন্টমার্টিনে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের চেষ্টার অভিযোগ : প্রতিবাদে মানববন্ধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের সেন্টমার্টিন ক্রিড প্রাথমিক বিদ্যালয়ের জমি ভূমিদস্যু সিন্ডিকেট কর্তৃক দখলের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সাথে করা হয় প্রতিবাদ সভায়ও। বুধবার (১ ফেবু্রুয়ারী) সকালে এলাকার শত শত মানুষ ও বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতিতে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ক্রিড প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির উপদেষ্টা মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তব্য রাখেন- ক্রিড প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ফয়জুল ইসলাম মেম্বার, এম জুবায়ের হোসাইন হাফেজ আহমদ প্রমুখ।

উক্ত প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ক্রিড প্রাথমিক বিদ্যালয়ের জমিটি জবর দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে সেন্টমার্টিনের পশ্চিম পাড়া মোহাম্মদ হাসানের ছেলে সাবেক ইউপি সদস্য চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ও ভূমিদস্যু জনৈক শামসু আলম। তিনি বিদ্যালয়ের জমিটি ঢাকার এডভোকেট নুরুল আমিন ও জুম্মা আমিন নামে দুই ব্যক্তির নিকট বিক্রি ও অবৈধ দখল বুঝিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে।

এব্যাপারে অভিযুক্ত শামসু আলমের বক্তব্য পাওয়া যায় নি তবে তিনি জমিটি জমিটি নিজের বলে দাবী করতেছেন বলে জানা গেছে।