টেকনাফ টুডে ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নেমে হতাশায় শুরু করেছে বাংলাদেশ। প্রথম দুই ওভারেই দুই ওপেনার ফিরে গেছেন সাজঘরে। প্রথম ওভারে আউট হয়েছেন সাইফ হাসান। প্রত্যাশা দূরে থাক, রানের খাতাই খুলতে পারেননি ২১ বছর বয়সী সাইফ। দুই বলে ০ রান করেন তিনি।
আর পরের ওভারেই লেগ বিফোরের ফাঁদে কাঁটা পড়েছেন অভিজ্ঞ ওপেনার তামিম ইকবাল।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৭ ওভারে ২ উইকেট হারিয়ে ১২ রান তুলেছে টাইগাররা।
এর আগে রাওয়ালপিন্ডিতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন পাকিস্তান অধিনায়ক আজহার আলী। বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার ও এক স্পিনার নিয়ে। আজ শুক্রবার বেলা ১১টায় রাওয়ালপিন্ডিতে শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট।
কুড়ি বছরের টেস্ট ক্রিকেট ইতিহাসে এখনো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের রেকর্ড নেই বাংলাদেশের। তাদের বিপক্ষে টাইগারদের সর্বোচ্চ সাফল্য একটি ম্যাচে ড্র। ২০১৫ সালের এপ্রিলে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে প্রথম বারের মতো কোনো টেস্ট ম্যাচে ড্র করার গৌরব অর্জন করে বাংলাদেশ।
এ পর্যন্ত তাদের বিপক্ষে মোট ১০টি ম্যাচ খেলে অর্জন ওই ড্র-ই। এর মধ্যে পাকিস্তানের মাটিতে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
