টেকনাফে শালবাগান ক্যাম্প সংলগ্ন ব্রীজের নীচ হতে রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ুন রশিদ : টেকনাফে ২৭নং শালবাগান ক্যাম্প সংলগ্ন ব্রীজের নীচ হতে রফিক চোরা নামে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
সুত্র জানায়, ৯আগষ্ট ভোররাতে টেকনাফের হ্নীলা জাদিমোরা নয়াপাড়া দিয়ে শালবাগান ক্যাম্পগামী ব্রীজের নীচ হতে ২৬নং ক্যাম্পের ই-৫ এর বাসিন্দা মোহাম্মদ হোছনের পুত্র মোঃ রফিক ওরফে রফিক চোরা নামে এক রোহিঙ্গার মৃতদেহ উদ্ধার করেছে টেকনাফ থানা পুলিশ ও ১৬এপিবিএন সদস্যরা। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। স্থানীয় সুত্রের দাবী,২৭নং শালবাগান ক্যাম্পে সক্রিয় থাকা ত্বোহা গ্রæপের লোকজন এই রফিককে নৃশংসভাবে খুন করে এই ব্রীজের নীচে ফেলে দিয়ে চলে যায়।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল আলীম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি পরিকল্পিত হত্যাকান্ড। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হচ্ছে। মৃতদেহ উদ্ধার করে পোস্টমর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ###