শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়িতে ছয় জনের করোনার নমুনা সংগ্রহে একজনের সনাক্তে করোনা প্রজেটিভ পাওয়া গেছে।
১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা আবু জাফর মো,ছলিম।
জানাযায়, কয়েকদিন আগে চট্টগ্রাম ও সিলেট থেকে ৬ জন তাবলীগ জামাত ফেরত ব্যক্তি ঘুমধুম প্রবেশ করতে শুনে স্বাস্থ্য কর্মীরা ওই ব্যক্তিদের থেকে উপাত্ত সংগ্রহ করা হয় ১৫ এপ্রিল।
তবে ওই তাবলীগ ফেরত ৬ ব্যক্তি তুমব্রু বাজারসহ বিভিন্ন জায়গায় বেপরোয়া ভাবে ঘুরাফেরা করে আসচ্ছে বলে একাধিক সূত্র জানান।
ওই ৬ ব্যক্তির নমুনা সংগ্রহের
মধ্য আক্রান্ত ব্যক্তি হলেন- ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার কোলালপাড়ার বাসিন্দা।
উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা (টি,এস) আবু জাফর মো,ছলিম জানান, ওই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে কক্সবাজার পাঠানো হয়েছিল ১৫ এপ্রিল । সোমবার (১৬ এপ্রিল) সকালে ওই ব্যক্তির প্রতিবেদন পাওয়া গেছে। তাতে ৬ জনের মধ্য ১ জনের করোনা পজেটিভ সনাক্ত করা হয়েছে অন্যরা নেগেটিভ সনাক্ত হয়েছে প্রতিবেদন রির্পোটে । তবে ওই সনাক্ত রোগীকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
এ বিষয়ে ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ,কে,এম জাহাঙ্গীর আজিজ বলেন, ৬ ব্যক্তি চট্টগ্রাম ও সিলেট থেকে ফেরত তাবলীগ পালিয়ে এসেছেন বলে জানাযায় । পাঁচ থেকে ছয় দিন আগে ওই ব্যক্তিরা বাড়িতে আসেন কিন্তু তারা নিজ বাড়িতে থাকতেন।
গত কাল নমুনা সংগ্রহ করে নিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগ।
এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া আফরিন কচি জানান, ওই করোনা সনাক্ত ব্যক্তিকে নিজ ঘরে আলাদা রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে মোবাইলের মাধ্যমে। তবে স্বাস্থ্য কর্মকর্তার মতো কোথাও পাঠানো দরকার নেই বলে জানান। ইউনিয়নের তুমব্রু এলাকাটি লকডাউন করে দেয়া হয়েছে বলে জানান।
উল্লেখ্য, এর আগে ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে। তাদের সবার রিপোট নেগেটিভ।
