টেকনাফ শামলাপুর বাজারে দোকান চুরি : ২৪ ঘন্টার মধ্যে পুলিশী সহায়তায় মালামাল উদ্ধার ও চোর আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

আজিজ উল্লাহ : টেকনাফ উপজেলার শামলাপুর বাজারে রাতের আঁধারে দোকানের তালা ভেঙে মালামাল চুরির ঘটানায় সিসিটিভির ফুটেজ দেখে তথ্য প্রযুক্তি ব্যবহার করে একজনকে শনাক্ত করে আটক করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্র পুলিশ।এসময় চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়।

এ বিষয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৭ জুন) রাতে সিসিটিভির ফুটেজ সংগ্রহ সন্দেহবাজন হোয়াইক্যাং মনির ঘোনা এলাকার শাহ আলমের পুত্র মোঃ ইমরান (১৯) কে প্রযুক্তির সাহায্যে অবস্থান শনাক্ত করে আটক করা হয়।ব্যাপক জিজ্ঞেসাবাদের পর স্বীকার করলে বিভিন্ন জায়গা থেকে চুরি হওয়া ১টি ইয়ামাহা মোটরসাইকেল, ৩টি এলএডি ৩২ ইঞ্চি টিভি এবং ১টি টিমিনি ক্যানন ক্যামেরা উদ্ধার করা হয়।এসময় নগট ৪হাজার ৭শ টাকা উদ্ধার করা সম্ভব হয়নি। চুরি হওয়া মালামালের আনুমানিক টাকা ৩ লাখ ১২ হাজারের অধিক।

দোকানের মালিক মোজাম্মেল জানান,”গত ৬ জুন,সকালে দোকানে আসলে দেখা যায় থাই গ্লাস খোলা,ভেতরে প্রবেশ করলে আমার ব্যবহারের মোটরসাইকেলসহ দোকানের জিনিস পত্র চুরি হতে দেখতে পায় পরে সিসিটিভির ফুটেজে দেখা যায় দু’জন মাস্ক পড়া লোক দোকানে প্রবেশ করে মাল নিয়ে গেছে তাই সন্দেহবাজনদের বিরুদ্ধে থানায় অভিযোগ করলে পুলিশ দ্রুত তাদের আটক করতে সক্ষম হয়”।

এদিকে শামলাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ লিয়াকত আলী জানান,”অভিযোগ পাওয়ার পর সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে তাৎক্ষণিক অভিযান শুরু করি,তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের শনাক্ত করে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত ইমরানের পকেটে একটি ম্যাপ পাওয়া যায় তাতে কিভাবে চুরি করবে সব দিকনির্দেশনা পাওয়া গেছে। জড়িত বাকিদের আটকের চেষ্টা চলছে এবং ইমরানকে চুরি মামলায় কোর্টে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন তিনি”।