র‌্যাবের হাতে ইয়াবা,নগদ টাকা ও সিএনজি নিয়ে সাবরাংয়ের কাশেমসহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সাদ্দাম হোসাইন : কক্সবাজারে র‌্যাব-৭ এর একটি দল অভিযান চালিয়ে ইয়াবা,নগদ টাকা ও সিএনজি নিয়ে টেকনাফ সাবরাংয়ের কাশেমসহ দুইজনকে আটক করেছে।
জানা যায়, ১০ জুলাই সকাল সোয়া ১১টায় মাদক বহনের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, কক্সবাজার ক্যাম্পের মেজর মোঃ মেহেদী হাসানের নেতত্বে¡ একটি আভিযানিক দল কক্সবাজার উত্তর মহুরীপাড়া রেংগস মোটর লিঃ এর সামনে কক্সবাজর-চট্টগ্রাম মেইন রোডের উপর অবস্থান নিয়ে আগত একটি সিএনজিটি (কক্সবাজার-থ-১১-১০২৮) কে সংকেত দিলে সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টাকালে টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের সিকদার পাড়ার মৃত আব্দুল মোনাফের পুত্র মোঃ কাশেম (২৬) ও নাইক্ষ্যংছড়ি উপজেলার মৃত মাহমুদ হোছনের পুত্র মোঃ শামছুল আলম (২৫) হাতে-নাতে আটকের পর দেহ তল্লাশী চালিয়ে ১হাজার ২শ ৩০ পিস ইয়াবা বড়ি, নগদ ১০ হাজার ৫শ টাকা উদ্ধার করে এবং মাদক বহন কাজে ব্যবহৃত সিএনজিটি জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী, উদ্ধারকৃত মাদক ও সিএনজি সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।