ফরিদুল আলম : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান শিশু ধর্ষণে অভিযুক্ত এক যুবককে আটক করেছে।
৯ অক্টোবর রাত সোয়া ৮টারদিকে র্যাব-১৫, কক্সবাজারের চৌকষ একটি আভিযানিক দল রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে ১০ বছরের এক শিশু ধর্ষণের মামলার পলাতক আসামী রঙ্গিখালীর নুরুল হুদার পুত্র মোঃ শাহজাহান (৩০) কে আটক করে। আটক ব্যক্তিকে সংশ্লিষ্ট আইনের মামলায় টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে র্যাব মিডিয়া সহকারী পরিচালকের পক্ষে এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেন। ##
