হোয়াইক্যংয়ে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

শাহীন শাহ : হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ও ইয়ুথ ফোরামের উদ্যোগে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়েছে । সকাল ১০টায় হোয়াইক্যং কমিউনিটি সেন্টারে হোয়াইক্যং ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন সভাপতি হারুনর রশিদ সিকদার। বিশেষ অতিথি ছিলেন, যুগ্নসাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সহসভাপতি নুরুল আমিন। এতে কমিউনিটি পুলিশিং ফোরামের নেতাদের মধ্যে বক্তব্য রাখেন আজিজুল হক, এনামুল হক, মহিলা মেম্বার জান্নাতুল ফেরদৌস, জালাল উদ্দিন, সৈয়দ হোসেন, ইউয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন প্রমূখ।
সভায় মাদক, শিশু ও বহুবিবাহ, নারী নির্যাতন, ইভটিজিং প্রতিরোধ ও ঝড়ে পড়া শিক্ষার্থী, বন উজাড় বন্ধ করতে অগ্রণী ভুমিকা নিয়ে ব্যাপক আলোচনা করেন বক্তারা। সভাটি ইউএনডিপির সি-২ আরপি প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।