হুমায়ূন রশিদ : টেকনাফে বন্দুকযুদ্ধে র্যাব সদস্যদের উপর গুলিবর্ষণকারী চক্রের সদস্য এবং জকির গ্রæপের সহযোগীসহ দুই ডাকাত নিহত হয়েছে। এসময় র্যাবের ৩জন সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে অস্ত্রাদি উদ্ধার করা হয়েছে।
গত ১১মার্চ রাত সাড়ে ১১টারদিকে র্যাব-১৫ টেকনাফের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শাপলাপুরস্থ মেরিন ড্রাইভ এলাকায় অভিযানে গেলে স্বশস্ত্র পাহাড়ি রোহিঙ্গা ডাকাত দল র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র্যাব সদস্য হাবিলদার খায়রুল, এএসআই আবু কাইসার ও সার্জেন্ট হুমায়ূন আহত হয়।এরপর র্যাব সদস্যরা আতœরক্ষার্থে বেশ কয়েক রাউন্ড পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা পাহাড়ের দিকে পালিয়ে যায়। পরে পরিস্থিতি শান্ত হলে ঘটনাস্থল তল্লাশী করে গুলিবিদ্ধ অবস্থায় ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, ৬রাউন্ড গুলি, ১টি একনলা বন্দুক, ৫রাউন্ড কার্তুজ, ২টি খালি খোসা, ৪০হাজার ৫শ নগদ টাকাসহ গুলিবিদ্ধ অবস্থায় ২জনকে উদ্ধার করা হয়। গুলিবিদ্ধরা রামু উমখালীর আব্দু শুক্কুরের ছেলে সাইফুল ইসলাম (৩৮) ওরফে ডিবি সাইফুল ও হ্নীলা পশ্চিম লেদার নুর আহমদের ছেলে নুর কামাল (৩৪) ওরফে সোনাইয়া এবং দূধর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী-ডাকাত জকির গ্রæপের সহযোগী বলে সনাক্ত করে।
আহত র্যাব সদস্যসহ গুলিবিদ্ধ ডাকাতদের চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে র্যাব সদস্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে গুলিবিদ্ধ ডাকাতদের উন্নত চিকিৎসা দেওয়ার সময় তারা হাসপাতালে মারা যায়। মৃতদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।
র্যাব-১৫ (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাব (এক্স.বিএন, পিপিএম) সংবাদ কর্মীদের নিকট এই তথ্য নিশ্চিত করে আরো জানান, এই ব্যাপারে তদন্ত স্বাপেক্ষে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, গত বছরের ৩০ডিসেম্বর র্যাব-১৫ (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ক্রেতা সেজে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প সংলগ্ন মোচনী টাওয়ারস্থ বাজারে ইয়াবা বিরোধী অভিযানে গেলে নিহত ডাকাত সোনা মিয়ার নেতৃত্বে একটি স্বশস্ত্র ডাকাত দল ও মাদক কারবারী গ্রæপের সদস্যরা র্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র্যাবের সৈনিক ইমরান ও কর্পোরাল শাহাব উদ্দিনসহ কয়েকজন গুলিবিদ্ধ হয়। পরে তাদের ঢাকায় দীর্ঘমেয়াদী চিকিৎসার পর সুস্থ করে তোলা হয়। মোচনী বাজারে এখনো বিভিন্ন মুখোশের আড়ালে থাকা র্যাবের উপর হামলাকারী অপরাধীরা সক্রিয় রয়েছে বলে একাধিক সুত্রের দাবী। ###
