নিষিদ্ধ ইয়াবা এবার সাদা রঙে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক :

বাজারে পাওয়া যাচ্ছে সাদা রঙের ইয়াবা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে গোলাপি রঙের বদলে সাদা রঙের ইয়াবা বাজারে নিয়ে এসেছে মাদক ব্যবসায়ীরা। শনিবার (২০ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পশ্চিম রামপুরা উলন রোডের থাই আবাসিক এলাকার সামনে থেকে ৮০ পিস সাদা রঙের ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র‌্যাব।

র‌্যাব-৩ স্টাফ অফিসার (অপারেশন্স) বীণা রানী দাস এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘ইয়াবা বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদ পেয়ে আমরা থাই আবাসিক এলাকার এক নম্বর গেটের সামনে অভিযান চালাই। তখন রাজিব মোল্লা (২২) নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়। তার কাছে ৮০ পিস সাদা রঙের ইয়াবা ও দুটি মোবাইল সেট পাওয়া যায়।’

আটক রাজিবকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ইয়াবা ট্যাবলেট বিক্রি করে আসছে সে। সম্প্রতি মাদকবিরোধী অভিযানে কোণঠাসা হয়ে নিত্যনতুন কৌশলের অংশ হিসেবে সে (রাজিব) টেকনাফের এক মাদক ব্যবসায়ীর সহায়তায় মিয়ানমারে তৈরি সাদা রঙের ইয়াবা ট্যাবলেট এনেছে।’
73baa8e518c58ca4d9c51c561e0c4a2c 5bcc88800763f TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জব্দ করা সাদা রঙের এই ইয়াবার মধ্যে নিষিদ্ধ অ্যামফিটামিন উপাদান পাওয়া গেছে বলে জানান বীণা রানী। তিনি বলেন, ‘মূলত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিভ্রান্ত করতে মাদকচক্রটি মিয়ানমার থেকে গোলাপি রঙের ইয়াবার পরিবর্তে সাদা রঙের ইয়াবা ট্যাবলেট এনেছে। জব্দ করার পরপরই ইয়াবা ট্যাবলেটগুলো পরীক্ষাগারে পাঠানো হয়।