মো. শফি, টেকনাফ :
টেকনাফে ক্রীড়াঙ্গন ক্রিকেট টুর্নামেন্টের ৭ম আসরের ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান নুরুল আলম বলেছেন, খেলাধুলায় শ্রেষ্ঠত্বের মাধ্যমে মাদকের দূর্নাম ঘুচাতে হবে। কঠোর অনুশীলনের মাধ্যমে নিজেদের মানোন্নয়ন করতে হবে। আমরা চাই এই সীমান্ত শহর টেকনাফ থেকে একদিন জাতীয় মানের খেলোয়ার সৃষ্টি হবে। এব্যাপারে তিনি ক্রীড়া সংগঠকদের আরো বেশী জোড়ালো ভুমিকা রাখার আহবান জানান। এছাড়া তিনি ক্রিকেট, ফুটবলসহ সবধরনের খেলাধুলার উন্নয়নে যখন যেভাবে সহযোগীতা প্রয়োজন তাতে তিনি সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।
২০ এপ্রিল শনিবার বিকেলে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলা শেষে এক পুরস্কার বিতরণ অনুষ্ঠান টুর্নামেন্টের আয়োজক, ক্রীড়াঙ্গন টেকনাফের পরিচালক এবং উপজেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ফরহাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথি ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল করিম রাসেল, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ন-সম্পাদক মো. আবদুল্লাহ, পৌর ছাত্রলীগের সভাপতি মোঃ শাহীন, সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম বাবলু, মেসার্স নুরুল আলম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী নুরুল আলম, শাহাজান চেয়ারম্যান ক্রিকেট স্কুলের কোচ শরিফুল ইসলাম এবং সাবেক কৃতী খেলোয়ার শওকত হায়াত মামুন।
৭ম আসরের ফাইনাল খেলায় কিংস অব শিলবনিয়া পাড়া ও দমদমিয়া ক্রিকেট একাদশ একে অপরের মোকাবেলা করে। প্রবল প্রতিদ্বন্ধিতাপূর্ণ খেলায় দমদমিয়া ক্রিকেট একাদশ ৩ উইকেটে কিংস অব শিলবনিয়া পাড়াকে পরাজিত করে চ্যাম্পিন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব ম্যাচ নির্বাচিত হন মিয়া। ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্ট এর সেরা বোলার নির্বাচিত হয় দমদমিয়া ক্রিকেট দলের আমিন, সেরা ব্যাটসম্যান নির্বাচিত হয় দমদমিয়া ক্রিকেট দলের মাঈনুদ্দিন এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয় কিংস অব শিলবনিয়া পাড়া দলের রাশেদ।
খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করেন মাসুদ, জসীমউদ্দীন ও মোঃ আমিন। ধারাভাষ্যে ছিলেন আবদুল খালেদ আল গণি। স্কোর বোর্ডে ছিল মোঃ রাকিব, আবদুল্লাহ, রিয়াজউদ্দিন। সার্বিক সহযোগিতায় ছিল টেকনাফ রেফারি এন্ড আম্পায়ার এসোসিয়েশন।

