হুমায়ূন রশিদ : টেকনাফে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে যাত্রীবাহী বাস হতে ইয়াবাসহ ১জনকে আটক করেছে। জানা যায়, ১৭ সেপ্টেম্বর সকাল পৌনে ৯টায় নাইট্যং পাড়া বায়তুর রহমান জামে মসজিদের সামনে প্রধান সড়কে টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রীবাহী বাস (কক্সবাজার-জ-১১-০১৩১) তল্লাশী করে সীটের নীচে লুকানো অবস্থায় ৯৭ লক্ষ ৯০ হাজার টাকা মূল্যমানের ১৯ হাজার ৫শ ৮০ পিস ইয়াবা বড়িসহ সদর ইউনিয়নের শীলবনিয়া পাড়ার জমিরের পুত্র ওমর ফারুক (২৭) কে আটক করে। পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সংশ্লিষ্ট মাদক আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদক টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
