চকরিয়ায় বাড়ির বাইরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি : চকরিয়া পৌরসভায় বালতি পানিতে ডুৃবে দেড় বছর বয়সি মোহাম্মদ বাবু নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকাল নয়টার দিকে পৌরসভার হালকাকারা জালিয়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। বাবু ওই গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম বলেন, সকালে বাবুকে রেখে মা ঘরের পাশে খেতে শাক তুলতে যাই। বাড়ির বাইরে বৃষ্টির পানি রাখার বালতির পানিতে খেলতে গিয়ে ডুবে মারা যায় শিশুটি।##