হুমায়ূন রশিদ : টেকনাফের সাবরাং ইউপির সাধারণ মানুষকে জিম্মি করে জোর-পূর্বক জমি জবর দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপকর্মের হোতা মৌলভী মনিরকে দুই সহযোগী নিয়ে ২৩টি দেশীয় তৈরী অস্ত্রাদিসহ আটক করেছে যৌথবাহিনী।
সুত্র জানায়, ১০অক্টোবর রাত ২টারদিকে বাংলাদেশ কোস্ট বিসিজি স্টেশন টেকনাফ, র্যাব সিপিসি-১ এবং টেকনাফ পুলিশের সমন্বয়ে গঠিত যৌথবাহিনী টেকনাফের কাটাবুনিয়ায় একটি বিশেষ অভিযান চালিয়ে মৌলভী মনির আহমেদ (৫২), মোঃ সোহেল (২৫) এবং মোঃ জিয়াউল ইসলাম (২৭) কে ২৩টি বিভিন্ন দেশীয় তৈরী অস্ত্রসহ আটক করতে সক্ষম হয়।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান,বেশ কিছু দিনধরে টেকনাফ থানার সাবরাং ইউপির মৌলভী মনির ও তার সহকারীরা স্থানীয় জনগন ও সাধারণ মানুষদের জিম্মি করে জোরপূর্বক জমি দখল, লুটতরাজ, মাদক ব্যবসা এবং বিভিন্ন অপর্কমমুলক কর্মকান্ড পরিচালনা করে আসছিল। আটককৃত ব্যক্তিদের জব্দকৃত মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
